সম্পাদক পরিষদের কমিটি গঠন

সভাপতি মাহফুজ আনাম, সম্পাদক নঈম নিজাম

১৭ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৬ AM
 মাহফুজ আনাম ও নঈম নিজাম

মাহফুজ আনাম ও নঈম নিজাম © ফাইল ফটো

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামকে সাধারণ সম্পাদক করে সম্পাদক পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

রবিবার কারওরান বাজারে ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত সম্পাদক পরিষদের বৈঠকে নতুন এই নির্বাহী কমিটি গঠন করা হয়। দুই বছরের জন্য গঠিত এই কমিটি দায়িত্ব গ্রহণ করবে আগামী ১ অক্টোবর।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি তাসমিমা হোসেন (সম্পাদক, দৈনিক ইত্তেফাক), সহ-সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ (সম্পাদক ও প্রকাশক, বণিক বার্তা), কোষাধ্যক্ষ মুস্তাফিজ শফি (ভারপ্রাপ্ত সম্পাদক, সমকাল)।

পাশাপাশি ৪ জন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন শ্যামল দত্ত (সম্পাদক, ভোরের কাগজ), মতিউর রহমান চৌধুরী (সম্পাদক, মানবজমিন), সাইফুল আলম (ভারপ্রাপ্ত সম্পাদক, যুগান্তর), এম এ মালেক (সম্পাদক, দৈনিক আজাদী)

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬
ফেনী-লক্ষ্মীপুর-ঢাকার দক্ষিণখানসহ ৫ জেলা-উপজেলায় মেডিকেল কল…
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার
  • ০২ এপ্রিল ২০২৬
‘এমন হলে আর স্থানীয় নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরু…
  • ০২ এপ্রিল ২০২৬
হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয় বিষয়ে গোলটেবিল বৈঠক 
  • ০২ এপ্রিল ২০২৬