চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, আটক ৩

১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৪:২৮ PM

© প্রতীকী ছবি

চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগে তিনজনকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে পুলিশ। গ্রেপ্তার তরুণেরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার গ্রামের লাদেন (১৯), আখাউড়া পৌর এলাকার রাধানগরের হৃদয় (১৮) ও আকিত (২০)।

জানা গেছে ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলাচলকারী গোধূলি এক্সপ্রেস শুক্রবার চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দ্যেশে যাচ্ছিল। সন্ধ্যায় ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশনে প্রবেশকালে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় রেলওয়ে পুলিশ স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ওই তিন তরুনকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস বলেন, গ্রেপ্তার তরুণদের বিরুদ্ধে আগেই ট্রেনে পাথর ছোড়ার অপরাধে থানায় মামলা আছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউরেনিয়ামের বিনিময়ে ইরানের জব্দকৃত ২০ বিলিয়ন ডলারের সম্পদ ফ…
  • ১৭ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
স্কুল, কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি দ্বিগুণ …
  • ১৭ এপ্রিল ২০২৬
রুয়েটে স্কুল শিক্ষার্থীদের নিয়ে এআই টেক কার্নিভাল অনুষ্ঠিত
  • ১৭ এপ্রিল ২০২৬
আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন, বিএনপির এক নেতাসহ ছাত্রদলে…
  • ১৭ এপ্রিল ২০২৬
রাজধানীতে শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
  • ১৭ এপ্রিল ২০২৬