আগামী তিন দিনে কমবে বৃষ্টি

১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৩৩ PM

© ফাইল ফটো

থেমে থেমে বৃষ্টির বর্ষণ চলছে। রাজধানীসহ সারা দেশের পরিস্থিতি মোটামুটি একই। আগামী ৭২ ঘণ্টার মধ্যে সারা দেশে বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা, ঢাকা, ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু জায়গায় আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ী দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আর ৭২ ঘণ্টার মধ্যে বৃষ্টিপাত কমতে পারে।

আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় বিদ্যমান বলেও আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

ইরানে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে চীন
  • ১১ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বন বিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ জব্দ
  • ১১ এপ্রিল ২০২৬
কারিগরি শিক্ষা জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি 
  • ১১ এপ্রিল ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদ…
  • ১১ এপ্রিল ২০২৬
হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২৭ শিশু ভর্তি
  • ১১ এপ্রিল ২০২৬
close