ট্রাকচাপায় অধ্যক্ষসহ নিহত দুই

১১ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৫ AM

© ফাইল ফটো

বগুড়ায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন যাত্রী। নিহতরা হলেন- জেলার নন্দীগ্রাম উপজেলার কালিশপুর পুনাইল হামিদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ তোফাজ্জল বারী বুলবুল (৪৫) ও শাজাহানপুরের মহিষমারার নুরুল ইসলাম শেখ (৪২)। আহতদের পরিচয় জানা যায়নি। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার গোহাইল এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাজশাহী থেকে বগুড়ামুখী একটি ট্রাক গোহাইল এলাকায় যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং আহত হন তিনজন।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজ মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপার পলাতক রয়েছেন।

৮০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ
  • ০৩ এপ্রিল ২০২৬
মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নৃশংস গৃহযুদ্ধের সূচনাকারী সাম…
  • ০৩ এপ্রিল ২০২৬
ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ, ২৬ ম্যাচ শেষে শিরোপার …
  • ০৩ এপ্রিল ২০২৬
বাউবি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ০৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রে…
  • ০৩ এপ্রিল ২০২৬
সারাদিনের ক্লান্তি শেষে আরামদায়ক ঘুম চান? বেডরুমে আনুন ছোট …
  • ০৩ এপ্রিল ২০২৬