২০২১ সালের জুনে চালু হবে পদ্মাসেতু

২৯ আগস্ট ২০১৯, ০৩:১৮ PM

© ফাইল ফটো

পদ্মাসেতু নির্মাণ কাজের ৮৩ শতাংশ অগ্রগতি হয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০২১ সালের জুনের মধ্যে চলাচলের জন্য সেতু খুলে দেয়া হবে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, পদ্মাসেতু নির্মাণ প্রকল্পের ঋণ পরিশোধে, অর্থ বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে চুক্তি সই হয়েছে বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, মূল সেতুর কাজের অগ্রগতি ৮৩ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৭২ শতাংশ। সবকটি পাইল ড্রাইভিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। ৪২ টি পিয়ারের মধ্যে ৩১ টির কাজ হয়েছে বাকি গুলোর কাজ চলমান আছে।

তিনি আরো বলেন, ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে পদ্মাসেতুর নির্মাণ কাজ শেষ করতে পারবো। চালু করতে করতে আরো ৩-৪ মাস লাগতে পারে।

খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence