আইইউবিএটিতে শোক দিবস পালন

২৬ আগস্ট ২০১৯, ০৯:৪২ PM

© টিডিসি ফটো

স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে আইইউবিএটি। সোমবার (২৬ আগস্ট) আইইউবিএটির স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে বিকালে অনুষ্ঠিত হয় শোক দিবসের আলোচনা সভা।

অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত প্রামাণ্যচিত্র দেখানো হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. আব্দুর রব, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্টার, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থীসহ প্রশাসনিক কর্মকর্তারা।

এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের কথা স্মরণ করে সভায় বক্তারা বলেন, ১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসের কালো অধ্যায়। আমাদের দুর্ভাগ্য যে আমরা বঙ্গবন্ধুর মতো মহান নেতাকে হারিয়েছি। আমাদের উচিৎ মহান এ নেতাকে কোনো রাজনৈতিক স্বার্থে বিভক্ত না করে শ্রদ্ধাভরে তার দেশপ্রেমকে স্মরণ করা।

আলোচনা অনুষ্ঠান শেষে ৭৫’র ১৫ আগস্ট নিহত জাতির জনক এবং তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ঈদে মোটরসাইকেল উচ্ছ্বাস, সচেতনতা হারিয়ে ছুটছে গতি
  • ২০ মার্চ ২০২৬
‎ডাকসু নেতা অপুর উদ্যোগে বাগেরহাটে ঈদ সামগ্রী বিতরণ
  • ২০ মার্চ ২০২৬
ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের
  • ২০ মার্চ ২০২৬
ঈদ নিয়ে তরুণদের ভাবনা, আনন্দের আসল অর্থ কোথায়?
  • ২০ মার্চ ২০২৬
দেশের বাজারে আজ কত টাকা ভরিতে বিক্রি হচ্ছে সোনা
  • ২০ মার্চ ২০২৬
সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপন ৫ গ্রামের মানুষের
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence