মসজিদ থেকে ইমামের গলাকাটা লাশ উদ্ধার

২২ আগস্ট ২০১৯, ০১:২৬ PM

© সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি মসজিদ থেকে ইমামের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোরে মল্লিকপাড়া এলাকার নারায়নদিয়া বায়তুল জালাল জামে মসজিদের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইমামের নাম দিদারুল ইসলাম। তার গ্রামের বাড়ি নড়াইলের কালিগঞ্জে।

স্থানীয়রা জানান, আজ ভোরে ফজরের আজান না দেয়ায় মুসল্লিরা মসজিদে খোঁজ করতে গিয়ে ওই ইমামের গলাকাটা মরদেহ বারান্দায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাতের কোনও একসময় দুর্বৃত্তরা মসজিদে প্রবেশ করে ইমামকে গলা কেটে হত্যা করেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close