অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করবে সরকার: ওবায়দুল কাদের

১৯ আগস্ট ২০১৯, ০৯:০৮ PM

© ফাইল ফটো

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজধানীর মিরপুরের ঝিলপাড় বস্তির অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করবে সরকার।

তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত মানুষদের আশ্বস্ত করছি, আমরা কথায় নয় কাজে বিশ্বাস করি। বস্তিবাসী মানুষকে পুনর্বাসন করবে সরকার। এসব অসহায় মানুষের পাশে আমরা আছি এবং ভবিষ্যতেও থাকবো।’

মন্ত্রী আজ সোমবার বঙ্গবন্ধু বিদ্যানিকেতনে মিরপুর-রূপনগরের ঝিলপাড় বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আমরা এই ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর পাশে আছি। যতদিন পর্যন্ত না পুনরায় আপনাদের পুনর্বাসন করা না যায়। ততদিন পর্যন্ত আমরা আপনাদের ত্রাণসহ সকল ধরনের সহযোগিতা করব। আপনারা নিজেদের অসহায় ভাববেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব সময় আপনাদের পাশে আছে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্য ওবায়দুল কাদের বলেন, অগ্নিকান্ডের ঘটনাস্থল দেখতে এসে রিলিফ দেয়ার নামে মির্জা ফখরুল আমাদের সরকার ও স্থানীয় সংসদ সদস্যদের নামে বিষোদগার করে গেছেন। জনগণ বড় বড় বক্তৃতা শুনতে চায় না, আশ্বাসও শুনতে চায় না, চায় সহযোগিতা। আপনারা কোনো ধরনের সাহায্য সহযোগিতা করেননি। শুধু এসে বক্তৃতা করে গেছেন।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি গত দেড় বছরে দেড় মিনিটও আন্দোলন করতে পারেনি। আদালতে ব্যর্থ হয়ে বেগম জিয়াকে এখনো মুক্ত করতে পারেনি। তারা আদালতে ব্যর্থ, আন্দোলনেও ব্যর্থ। এখন তারা বিদেশি দূতাবাসে নালিশ করে বেড়াচ্ছে।

কাদের বলেন, বিএনপি নাকি জাতিসংঘের কাছে ধর্না দেবে। দেশের মানুষের সমর্থন না পেয়ে এখন জাতিসংঘের ধর্না দেয়া ছাড়া তাদের আর কোনো গন্তব্য নেই। রাজনীতিতে বিএনপি যে কত দেউলিয়া এটা আজ প্রমাণিত।

এ সময়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু, আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সুজিত রায় নন্দি, স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লা, যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাঈনুল হোসেন খান নিখিল প্রমুখ উপস্থিত ছিলেন।

খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence