ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু

১৮ আগস্ট ২০১৯, ০৯:১৫ PM

© সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ডেঙ্গু আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবকের নাম নাজিম উদ্দিন (৪২)। তিনি উপজেলার চৌমুহনী পৌরসভার গনিপুরের রুহুল আমিনের ছেলে। তিনি ঢাকা-নোয়াখালী রুটে চলাচলকারী হিমাচল পরিবহনে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

নিহত নাজিমের চাচা সহিদ উদ্দিন জানান, গত কয়েকদিন জ্বর নিয়ে নাজিম পরিবহনে কাজ করছিলেন। শনিবার বাড়ি আসার পর জ্ঞান হারিয়ে ফেললে তাকে স্থানীয় রাবেয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। অবস্থার অবনতি দেখে রাতেই তাকে ঢাকার ইউনিভার্সাল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে আইসিউতে স্থানান্তর করা হয় তাকে। রাত ৪.৪৫ মিনিটে তার মৃত্যু হয়।

আজ রবিবার তার দাফন সম্পূর্ণ হয়েছে।

অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬
জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬
পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ১২ এপ্রিল ২০২৬
অপ্রাপ্তবয়স্ক শ্যালিকাকে ধর্ষণ, পদ হারালেন ছাত্রদল নেতা
  • ১২ এপ্রিল ২০২৬
বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল শিক্ষা মন্ত্রণালয়
  • ১২ এপ্রিল ২০২৬