গরু জবাইকালে ছুরি পেটে ঢুকে চতুর্থ শ্রেণী ছাত্রীর মৃত্যু

১৩ আগস্ট ২০১৯, ০৯:৩৬ AM

© সংগৃহীত

মাদারীপুরে গরু জবাই করার সময় অসাবধানবশত কসাইয়ের হাত থেকে ছুরি ছুটে গিয়ে পেটে ঢুকে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার সময় সদর উপজেলার দুধখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মৌমিতা আক্তার। সে দুধখালী ইউনিয়নের উত্তর দুধখালী বড়কান্দি গ্রামের আনোয়ার বেপারীর মেয়ে। সে দুধখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। মৌমিতার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার সময় বাড়ির লোকজন উঠানে গরু জবাই করতে শুরু করে। এ সময় কয়েকজন শিশু দাঁড়িয়ে তা দেখছিল।

এক পর্যায়ে গরু নাড়াচাড়া করলে কসাইয়ের হাতে থাকা ছুরি ছুটে গিয়ে মৌমিতার পেটে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে মাটিয়ে পড়ে যায় মৌমিতা।

পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুধখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দিন বেপারী জানান, বাড়ির লোকজন গরু জবাই করছিল। রগ কাটার সময় গরুটি দাপাদাপি করছিল। এ সময় কসাইয়ের হাতে থাকা ছোড়া ছুটে গিয়ে মৌমিতার পেটে ঢুকে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুটির।

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবার থেকেও কোনো অভিযোগ দেয়নি। তবে বিষয়টি খুবই দুঃখজনক।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শশাঙ্ক ঘোষ বলেন, মৌমিতার পেটের ভেতর থেকে শুরু করে আঘাত ফুসফুস পর্যন্ত লেগেছে। এটি বড় ধরনের আঘাত। হাসপাতালে আনার অনেক আগেই ওই শিশুটির মৃত্যু হয়। পরে নিহতের স্বজনরা মৌমিতার মরদেহ বাড়িতে নিয়ে গেছে।

সাতক্ষীরা সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি
  • ১৩ এপ্রিল ২০২৬
৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
  • ১৩ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা নীতিমালা-২০২৬ প্রকাশ, দেখুন এখানে
  • ১৩ এপ্রিল ২০২৬
চাকরিতে প্রবেশের বয়স কমানোর পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস চাকরির ইনসেনটিভ কমানোর পরামর্শ ড. জাহেদের
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিবির হয়ে বিসিসিআইকে ক্রীড়া প্রতিমন্ত্রীর চিঠি পাঠানোর অভ…
  • ১৩ এপ্রিল ২০২৬