পরিবেশের ভারসাম্য রক্ষায় আশুলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচী

০৫ আগস্ট ২০১৯, ০৯:০১ PM

© টিডিসি ফটো

পরিবেশের ভারসাম্য রক্ষা ও দূষণমুক্ত সবুজ পরিবেশ তৈরিতে লায়ন্স ক্লাবস ঢাকা গুলশান এলিট, ঢাকা বারিধারা, বিএসবি ফাউন্ডেশন, ঢাকা সেকেন্ড সেঞ্চুরি ও ময়মনসিংহ গ্রেটারের উদ্যোগে সাভারের আশুলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার (৫ আগস্ট) দুপুরে বীজ, চারাগাছ ও ফলবান বৃক্ষরোপণ করে কর্মসূচীর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের জেলা গভর্নর লায়ন মোহাম্মদ ফখরুদ্দিন (পিএমজেএফ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুন নাহার (পিএমজেএফ)।

এছাড়া দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন জালাল আহমেদ, সেকেন্ড সেঞ্চুরি অ্যাম্বাসেডর ও বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম. কে. বাশার (পিএমজেএফ), ও রিজিওন চেয়ারপার্সন ও বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের ভাইস চেয়ারম্যান অ্যাড. লায়ন খন্দকার সেলিমা রওশন প্রমুখ। এছাড়াও কর্মসূচিতে লায়ন্স ক্লাবের অন্যান্য লায়নবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। তাই বৃক্ষরোপণে সব শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬