শাহজালাল বিমানবন্দরে মোবাইল চোর আটক

২৪ জুলাই ২০২৬, ০৯:১৭ AM
শাহজালাল বিমানবন্দরে মোবাইল চোর আটক

শাহজালাল বিমানবন্দরে মোবাইল চোর আটক © সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় এক মোবাইল ফোন চোরকে হাতেনাতে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে বিমানবন্দরের আন্তঃড্রাইভওয়েতে এ ঘটনা ঘটে।

এসময় চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে অভিযুক্তকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কাছে হস্তান্তর করা হয়।

আনসার সূত্র জানা যায়, এক ব্যক্তি একজন সহযাত্রীর মোবাইল ফোন চুরি করে পালানোর চেষ্টা করলে ভুক্তভোগী চিৎকার দেন। বিষয়টি টের পেয়ে দায়িত্বে থাকা ইনচার্জ পিসি মো. দুলন মিয়া ও এপিসি মো. ইউনুস আলী তাৎক্ষণিক ধাওয়া করে অভিযুক্তকে আটক করেন।

শিফট ইনচার্জ পিসি মো. নিজাম উদ্দিন এবং এভসেক কর্তৃপক্ষের উপস্থিতিতে অভিযুক্তের কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর তাকে উদ্ধারকৃত মোবাইলসহ বিমানবন্দরে দায়িত্বরত এপিবিএনের কাছে হস্তান্তর করা হয়।

বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা, সে এখন পাশে বসে কাঁদছে, মুখের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬