ফ্রান্স যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস

২৭ মে ২০২৬, ০৪:৩৬ PM , আপডেট: ২৭ মে ২০২৬, ০৪:৩৮ PM
ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস © টিডিসি সম্পাদিত

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার (২৭ মে) সকাল সোয়া ৭টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। পথে তুরস্কের ইস্তাম্বুলে ট্রানজিট নিয়ে তার প্যারিসে পৌঁছানোর কথা রয়েছে। 
 
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে ভিআইপি মর্যাদা দেওয়া হয়। সূত্র জানায়, আজ সকালে ড. ইউনূস টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করেন ওই বছরের ৮ আগস্ট। পরবর্তীতে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নতুন নির্বাচিত সরকারের কাছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেন।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬