রাজধানীতে মানসিক ভারসাম্যহীন নারীকে গণধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার আরও একজন

২৭ মে ২০২৬, ০১:১৮ PM
মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল

মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় উজ্জ্বল মিয়া (৪৫) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট তিনজন আসামি গ্রেপ্তার হয়েছেন।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত সোমবার (৪ মে) সকাল আনুমানিক ৮টার দিকে যাত্রাবাড়ী থানাধীন ধলপুর বৌবাজার চৌরাস্তায় রাস্তায় অসুস্থ অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত এক নারীকে স্থানীয় লোকজন উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরদিন ৫ মে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় প্রথমে মুগদা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। পরে ভিকটিমের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয় এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

থানা সূত্র আরও জানায়, গত ২১ মে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ভিকটিমকে একাধিক ব্যক্তি ধর্ষণ করেছে। বিষয়টি পরিবারকে জানানো হলে ভিকটিমের ছোট ভাই রাসেল ২২ মে যাত্রাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলা রুজুর পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা আদালতে ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৬ মে) রাত আনুমানিক ১২টার দিকে পল্টন থানাধীন ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে অপর আসামি উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9