ঈদের ছুটিতে স্ত্রী-সন্তানকে নিয়ে ফিরছিলেন বাড়ি, পথে প্রাণ গেল তিনজনেরই

২৬ মে ২০২৬, ০১:৩৫ PM
সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের তিনজন

সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের তিনজন © সংগৃহীত

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গ্রামের বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) সন্ধ্যায় উপজেলার অলওয়েদার সড়কের ভাতশালা সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে। 

চালবোঝাই একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। নিহত তিনজন হলেন- মিঠামইনের মহিষারকান্দি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে মনির হোসেন (৩৭), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) এবং এ দম্পতির ছেলে মুহাম্মদ আয়ান (৮)। 

নিহত মনির কিশোরগঞ্জ জেলা শহরে দুটি কোচিং সেন্টার চালাতেন বলে জানা গেছে। তার প্রতিবেশী মোজাহিদুল ইসলাম বলেন, স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে কিশোরগঞ্জ থেকে গ্রামে যাচ্ছিলেন মনির হোসেন। সন্ধ্যা ৭টার দিকে ভাতশালা এলাকায় বিপরীত দিক থেকে আসা চালবোঝাই পিকআপের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। 

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপলো ঢাকা

এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার শহীদুল হক। তিনি গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। স্থানীয় লোকজন পিকআপটি আটক করেছে। এর চালককে হেফাজতে নিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9