‘গাড়ির নিচে চাপা পড়েছিলাম, মাটি খুঁড়ে শ্বাস নিয়েছি’

২৫ মে ২০২৬, ১২:২৫ PM
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শিকার এক ভুক্তভোগী

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শিকার এক ভুক্তভোগী © টিডিসি সম্পাদিত

আমি গাড়ির নিচে চাপা পড়েছিলাম, মাটি খুঁড়ে শ্বাস নিয়েছি। নিঃশ্বাসটা আসা যাওয়া করছিল- এভাবেই আজ সকালে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনার বর্ণনা দিচ্ছিলেন রডবোঝাই সেই ট্রাকটির এক যাত্রী। উত্তরবঙ্গগামী রডবোঝাই ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্ব প্রান্তে সরাতৈল এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়লে তৎক্ষণাৎ ১৫ জন নিহত হন।

ভুক্তভোগীদের ভাষ্য, ‘আমরা সারারাত জেগে অনেকদূরের পথ ভ্রমণ করেছিলাম। তাই চোখ ধরে গেছে আমার। তাই আমি বসেছিলাম। শেষে দেখলাম গাড়ি একটা উল্টি খেলো। আমরা কেউ বুঝতে পারিনি কি হচ্ছে। দেখলাম গাড়ি পড়ে গেল।... আমার চাচা মারা গেছে, চাচাতো ভাই মারা গেছে।’

আরেক ভোক্তভোগী বলেন, ‘ট্রাকের একদম নিচে রড ছিলে আর আমরা রডের উপরে ছিলাম। উপরে পলিথিন ছিল। ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল। কীভাবে যে কী হল আমরা কেউ জানি না। গাড়ি উল্টে গেলে আমি বাইরে পড়ে গিয়েছিলাম। আমার সঙ্গে থাকা ৪-৫জন লোক মারা গেছে। একটাও বাঁচে নেই।’

 এ ঘটনায় ১৫ জন নিহত হওয়ার পাশাপাশি ৬জন গুরুতর আহত বলে জানা গেছে। তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। যেখানে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬