সড়ক দুর্ঘটনায় কলেজশিক্ষকের মৃত্যু

০৬ জুলাই ২০১৯, ০৪:৪৩ PM

© সংগৃহীত

সাতক্ষীরার পাটকেলঘাটায় ট্রাকের চাপায় এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটির ড্রাইভার নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় নিহত শিক্ষকের নাম জাহানারা খাতুন। তিনি পাটকেলঘাটা হারুন-উর-রশীদ কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক এবং তালা উপজেলার নওয়াপাড়া গ্রামের শাহাদাৎ হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জাহানারা ভ্যানে করে কলেজের দিকে যাচ্ছিলেন। তিনি পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে মজুমদার ফিলিং স্টেশনের একটি তেলবাহী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, এ ঘটনায় ট্রাক ও এটির চালক নজরুল ইসলামকে আটক করা হয়েছে। এছাড়া লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

৮০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ
  • ০৩ এপ্রিল ২০২৬
মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নৃশংস গৃহযুদ্ধের সূচনাকারী সাম…
  • ০৩ এপ্রিল ২০২৬
ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ, ২৬ ম্যাচ শেষে শিরোপার …
  • ০৩ এপ্রিল ২০২৬
বাউবি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ০৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রে…
  • ০৩ এপ্রিল ২০২৬
সারাদিনের ক্লান্তি শেষে আরামদায়ক ঘুম চান? বেডরুমে আনুন ছোট …
  • ০৩ এপ্রিল ২০২৬