বেকারত্ব দূর করতে বিএ-এমএ ডিগ্রি বন্ধের আহবান মির্জা ফখরুলের

২৪ মার্চ ২০২৬, ০৮:১৩ AM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © ফাইল ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের ইয়াং জেনারেশন সব থেকে বেশি কষ্টে আছেন। বেকারত্ব দূর করতে বিএ, এমএ ডিগ্রি বন্ধ করে দেয়ার আহ্বান জানান তিনি।

সোমবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সেখান থেকে কী প্রডিউস করছি আমরা। আজকে আমার কাছে একটা ছেলে এসে বললো আমার চাকরি দরকার, আমি বললাম কী পাস করেছেন? তিনি বললেন এমএ পাস করেছি পলিটিক্যাল সায়েন্সে। আমি বললাম কী চাকরি দেবো আপনাকে? আপনি যদি ইলেকট্রিশিয়ান ট্রেনিংটা নিতে পারতেন, ভোকেশনাল ট্রেনিং নিয়ে আপনি একটা ভালো কাজ করতে পারতেন।

মির্জা ফখরুল আরো বলেন, আমাদের ছেলে-মেয়েরা বিদেশে যেতে পারেন না। টাকাও অনেক লাগে। তবে আমাদের এখানে যদি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট বাড়াতে পারি, ওই স্কুল-কলেজগুলোর ফান্ডিং বন্ধ করে দিয়ে তাহলে আমাদের বিশাল এই জনশক্তি কাজে লাগাতে পারবো। আমার মনে হয় এটার ওপর সবার গুরুত্ব দেয়া উচিত।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন কাঠামোতে বেতন পাবেন: শিক্ষামন্ত্রী
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ, দুই পুলিশসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর দিল্লি সফর, ইতিবাচক বার্তা দিলেন পররাষ্ট্র প…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬