সংসদ ভবনে ঈদের জামাত অনুষ্ঠিত

২১ মার্চ ২০২৬, ১০:৩৮ AM , আপডেট: ২১ মার্চ ২০২৬, ১০:৩৯ AM
সংসদ ভবনে পবিত্র ঈদের জামাত

সংসদ ভবনে পবিত্র ঈদের জামাত © সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের টানেলে (দক্ষিণ প্লাজার নীচে) ঈদ-উল-ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৮টায় এই জামাত অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মুসল্লীগণ এ জামাতে অংশগ্রহণ করেন। 

এ বছর প্রথমবারের মত নারীদের জন্য ঈদের জামাতের ব্যবস্থা করা হয়। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মিজ কানিজ মওলা জামাতে অংশগ্রহণ করেন।

স্পীকারের নির্দেশনা মোতাবেক মুসল্লীদের সুবিধার্থে এবং বৈরী আবহাওয়ার কথা বিবেচনা করে টানেলের নীচে জামাতের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন করা হয়। নামাজ শেষে মুসল্লীগণের মধ্যে খেজুর পরিবেশন করা হয়।

জামাত ও খুতবা শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র ইমাম মুহাম্মদ ছাইফুল্লাহ।

ঈদের জামাত শেষে স্পীকার মুসল্লীগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং মুসল্লীগণ একে অপরের সাথে কোলাকুলী ও  শুভেচ্ছা বিনিময় করেন।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬