ছাত্রদলের কাউন্সিল বিরোধীদের আন্দোলন একদিনের জন্য স্থগিত

২৫ জুন ২০১৯, ০৪:৩৯ PM

© টিডিসি ফটো

বহিষ্করাদেশ প্রত্যাহার, তফসিল বাতিল এবং বয়সসীমা বাতিল করে ধারাবাহিক কমিটির দাবিতে চলমান বিক্ষোভ কর্মসূচি একদিনের জন্য স্থগিত করেছেন বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা।

মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘোষণা দেন সদ্য বহিষ্কৃত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিলুপ্ত কমিটির সহসভাপতি ইখতেয়ার মাহমুদ কবির।

এর আগে দুপুর ১২টার দিকে ছাত্রদলের কমিটির পক্ষের নেতাকর্মীদের সঙ্গে বিক্ষুব্ধ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে ১০ জন আহত হন। এ ছাড়া কার্যালয়ের ভেতরের চেয়ার ও দুটি জানালা ভাঙচুর করা হয়।

ইখতেয়ার মাহমুদ কবির বলেন, আমরা দাবি আদায়ে বিক্ষোভ করায় সিনিয়র নেতাকর্মীদের পক্ষ থেকে আমাদের শান্তিপূর্ণ থাকার প্রস্তাব এসেছে। আমরা তাদের প্রতি সম্মান জানিয়ে আগামীকাল বুধবার আন্দোলন স্থগিত রাখব। যদি আগামীকালের মধ্যে সমস্যার সমাধান না হয়, তা হলে কার্যালয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার জন্য ‘সিন্ডিকেট’ দায়ী থাকবে। এটি তাদের জানিয়ে দিতে চাই।

তিনি আরও বলেন, আমাদের ১২ নেতাকর্মীকে বহিষ্কার করেছে। বলা হচ্ছে- প্রিয় নেতা তারেক জিয়ার নির্দেশে এ বহিষ্কার। কিন্তু আমরা বিশ্বাস করি নেতাকে ভুল বুঝিয়েছে সিন্ডিকেট। যে কারণে নেতার কোনো স্বাক্ষর ছাড়াই বহিষ্কারের আদেশ দেয়া হয়েছে। তাই আমরা দাবি করছি ঘোষিত কাউন্সিল বাতিল করে পুনঃতফসিল দিতে হবে। সেই সঙ্গে ছাত্রদলের বয়সসীমা বাতিল করতে হবে।

বিলুপ্ত কমিটির আরেক সহসভাপতি মামুন বিল্লাহ বলেন, বিএনপি কার্যালয়ে অবস্থান নেয়া নেতাকর্মীদের হামলায় আমাদের কয়েকজন আহত হয়েছেন। আমাদের দাবি মানার জন্য আগামীকাল বুধবার একদিনের সময় দিয়েছি। দাবি না মানলে বৃহস্পতিবার আবারও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করব।

প্রসঙ্গত বয়সসীমা বাতিল করে ধারাবাহিক কমিটির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ছাত্রদলের বিলুপ্ত কমিটির নেতারা। গতকালও দুই ঘণ্টা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখেন তারা। ওই সময় সার্চ কমিটিতে থাকা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন কার্যালয়ে ঢুকতে চাইলে তাকে লাঞ্ছিত করেন বিক্ষুব্ধরা। এ ছাড়া ছাত্রদলের পদপ্রত্যাশী অন্তত ৫ নেতাকেও ব্যাপক মারধর করেন তারা। দাবি আদায়ে আজও তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

ভারতের বিপক্ষে সিরিজ আয়োজন নিয়ে যা জানাল বিসিবি
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের প্রবেশপত্র ডাউনলোড শুরুর সময় জানাল…
  • ০৬ এপ্রিল ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে জনগণকে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করবেন না…
  • ০৬ এপ্রিল ২০২৬
সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় ইরান, সিদ্ধান্…
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে নতুন তথ্য জানাল মাউশি
  • ০৬ এপ্রিল ২০২৬
close