বিএনপির গুলশান অফিসের মালিক পেলেন মন্ত্রিত্ব

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২২ AM
বিএনপির কার্যালয়

বিএনপির কার্যালয় © সংগৃহীত

রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির নীতিনির্ধারণী কার্যালয় হিসেবে পরিচিত বাড়িটির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা রয়েছে। অনেকেই এটিকে দলীয় সম্পত্তি মনে করলেও বিভিন্ন সূত্র বলছে, বাড়িটি নতুন মন্ত্রিসভার গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের ব্যক্তিমালিকানাধীন।

২০০৮ সালের রাজনৈতিক অস্থিরতার সময়ে দলীয় চেয়ারপারসনের কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য বাড়িটি দেন তিনি। দীর্ঘ সময় পুলিশি বেষ্টনীর মধ্যেও কার্যালয়টি সরানো হয়নি। ওই বাড়িতেই ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় অবস্থান করেন।

কুমিল্লা-৮ আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের এবারের নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল আলম হেলাল-এর তুলনায় প্রায় চারগুণ বেশি ভোট পেয়ে আসনের সব কেন্দ্রেই বিজয়ী হয়েছেন তিনি।

হলফনামার তথ্য অনুযায়ী, জাকারিয়া তাহের নতুন মন্ত্রিসভার অন্যতম শীর্ষ ধনী সদস্য। তার নিজের নামে ২৩১ কোটি ৪১ লাখ ৪৬ হাজার ৯৭১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য উল্লেখ রয়েছে।

১৯৬৫ সালে কুমিল্লার বরুড়া উপজেলার সোনাইমুড়ী গ্রামে জন্মগ্রহণ করেন জাকারিয়া তাহের। যুক্তরাষ্ট্র থেকে বিজনেস ম্যানেজমেন্টে বিএসসি সম্পন্ন করেন তিনি। তার বাবা প্রয়াত এ কে এম আবু তাহের কুমিল্লা-৮ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৪ সালে বাবার মৃত্যুর পর উপনির্বাচনে সংসদ সদস্য হন জাকারিয়া তাহের।

২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে পরাজিত হলেও এবার একই আসন থেকে বিপুল ভোটে জয় লাভ করেন তিনি। রাজনীতির পাশাপাশি তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও দলের জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার বাবা এ কে এম আবু তাহের ছিলেন শিল্পপতি এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। জাকারিয়া তাহেরও ব্যাংকটির একজন পরিচালক।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬