বান্দরবানের লামা থেকে শুরু হবে ফ্যামিলি কার্ড বিতরণ

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২১ AM
দীপেন দেওয়ান

দীপেন দেওয়ান © সংগৃহীত

বিএনপি সরকারের ঘোষিত ফ্যামিলি কার্ড নিয়ে আগ্রহ যেন থামছেই। জানা গেছে, প্রাথমিকভাবে ৮টি উপজেলা দিয়ে শুরু হবে এই কার্যক্রম। দুর্নীতি রোধে যাচাই-বাছাই হবে মোট তিন ধাপে। এক্ষেত্রে বান্দরবানের লামা উপজেলা থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এ তথ্য জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

মন্ত্রী বলেন, পরিবেশ আইন লঙ্ঘনের ঘটনায় কঠোর অবস্থান নেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। আইন অমান্য করে যেসব রিসোর্ট নির্মাণ করা হয়েছে, সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, মন্ত্রণালয়ে জনবল নিয়োগের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পাশাপাশি মন্ত্রণালয়ের বিভিন্ন অনুষ্ঠানে ব্যয় কমাতে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

রবিবার (২২ ফেব্রুয়ারি) এসব তথ্য জানান মন্ত্রী।

একই দিন শিশু ও মহিলা বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেন, পরীক্ষামূলকভাবে লামা উপজেলা থেকে এ কার্যক্রম শুরু করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের অন্যান্য উপজেলায়ও ফ্যামিলি কার্ড বিতরণ সম্প্রসারণ করা হবে। তিনি জানান, সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে ফ্যামিলি কার্ড চালু করা হচ্ছে। এর মাধ্যমে উপকারভোগীদের তথ্যভিত্তিক সেবা প্রদান সহজ হবে এবং সহায়তা কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।

ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, এ কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের সুযোগ রাখা হবে না। যেকোনো সীমাবদ্ধতা দূর করাই আমাদের লক্ষ্য। ইনশাআল্লাহ, দুর্নীতির হার শূন্য শতাংশে নামিয়ে আনা হবে। ফ্যামিলি কার্ড কার্যক্রম কবে থেকে শুরু হবে—এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘খুব শিগগিরই আপনারা এর বাস্তবায়ন দেখতে পাবেন।’

ট্যাগ: বিএনপি
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬
লিটনের সামনে বিশ্বরেকর্ডের হাতছানি
  • ১৩ অক্টোবর ২০২৬
মেয়ের অনুপ্রেরণায় ৩২ বছর বয়সে এসএসসি পাস করলেন সুমাইয়া জান্…
  • ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাজ্যে ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুয…
  • ১৩ অক্টোবর ২০২৬