ভবিষ্যতে সব নির্বাচনই ইভিএমে হবে: সিইসি

১৯ জুন ২০১৯, ০৬:৫১ PM

দেশে এখন থেকে সব নির্বাচন ইভিএমে নেয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেছেন, বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। স্থানীয় সরকার নির্বাচনে যতটুকু সম্ভব ইভিএম ব্যবহার করা হবে। আর ভবিষ্যতে সব নির্বাচনই ইভিএমে করা হবে। তার জন্য আইনগত কাঠামো তৈরি হয়েছে।

বুধবার সকালে বগুড়া জেলা প্রশাসকের সভাকক্ষে বগুড়া-৬ আসনের উপনির্বাচন উপলক্ষে আইন-শৃংখলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে কে এম নুরুল হুদা এসব কথা বলেন।

সিইসি কে এম নুরুল হুদা বলেন, ইভিএম নতুন পদ্ধতি হলেও এতে ভোট প্রদান খুব সহজ। স্বচ্ছভাবে ভোট দেয়া যায়। ভোট শেষে এক দেড়-ঘণ্টার মধ্যে ফলাফল দেয়া সম্ভব। আগের মত রাত জেগে ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে না।

তিনি বলেন, বগুড়ায় অনুষ্ঠিতব্য নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না। তবে বুথগুলোতে ইভিএমের টেকনিক্যাল পার্সন হিসেবে সেনা সদস্যরা থাকবেন। তারা শুধু ইভিএমে কোনো সমস্যা হলে তা দেখবেন। বগুড়া-৬ (সদর) শূন্য আসনে উপনির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, একটি আসনে নির্বাচন হলেও এটিকে সমান গুরুত্ব দেয়া হচ্ছে।

বগুড়ার নির্বাচনী পরিবেশ অনুকূলে রয়েছে এবং সার্বিক পরিস্থিতি ভালো উল্লেখ করে তিনি বলেন, এখানকার নির্বাচনী পরিবেশ এবং প্রার্থীদের আচরণবিধি মেনে চলার প্রবণতা অনেক ভালো। সুষ্ঠু পরিবেশ বজায় রাখার সব কৃতিত্ব ভোটার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের কর্মী ও সর্মথকদের। প্রার্থী ও তাদের কর্মী সর্মথকসহ ভোটররা যদি নির্বাচনী আচরণবিধি মেনে চলেন, তাহলে নির্বাচনী কর্মকর্তাদের ভার অনেক কমে যায়। সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক পরিবেশের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা আশা করছি।

রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর, বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এএসএম জাকির হোসেন ছাড়াও সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল ১০টার মধ্যে
  • ২২ এপ্রিল ২০২৬
নির্বাচনে দায়িত্ব পালনে অপারগতা, কলেজ শিক্ষককে বরখাস্ত
  • ২২ এপ্রিল ২০২৬
জকসুর উদ্যোগে ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা’
  • ২২ এপ্রিল ২০২৬
ছাত্রদলের সন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষ…
  • ২২ এপ্রিল ২০২৬
লিটনের সঙ্গে কথোপকথনের পর নতুন স্বপ্ন বুনছেন সাকলাইন
  • ২২ এপ্রিল ২০২৬
এক কেন্দ্রের কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে এসএসসির দায়িত্ব থেকে…
  • ২২ এপ্রিল ২০২৬