রাজধানীতে বন্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা

১৯ জুন ২০১৯, ০৫:৫৩ PM

© সংগৃহীত

দুই মাসের মধ্যে ঢাকা মহানগরীতে চলাচলরত অবৈধ রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা চিহ্নিত করে তা চলাচলে নিষেধাজ্ঞা প্রদান করা হবে। এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এই সিদ্ধান্ত বাস্তবায়নে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি রিকশা, অটোরিকশা ও পার্শ্ববর্তী জেলা থেকে ঢাকায় প্রবেশকারী অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে কাজ করবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন এই কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

বুধবার নগর ভবনের দক্ষিণের সভাকক্ষে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ঢাকার বাইরে থেকে অবৈধ যানবাহন মহানগরীতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও আগামী দুই মাসের মধ্যে ঢাকা মহানগরীতে চলাচলরত ছোট ছোট অবৈধ যানবাহন চিহ্নিত করে তা চলাচলে নিষেধাজ্ঞা প্রদান করা হবে। ঢাকা মহানগরীতে চলাচলরত অবৈধ যানবাহন আগামী দুই মাসের মধ্যে চিহ্নিত করে তা চলাচলে নিষেধাজ্ঞা প্রদান করবে এই কমিটি।

তিনি বলেন, এখন থেকে দুই মাস পরপর যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) বোর্ড সভা হবে। সভায় সিদ্ধান্ত হবে কিন্তু বাস্তবায়ন হবে না এটা হতে পারে না। নগরবাসীকে যানজট থেকে মুক্ত করতে যা যা করণীয় তা করা হবে।

বৈঠকে ফুটপাত পথচারীদের ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, নগরীর সব ফুটপাত নগরবাসীকে ফিরিয়ে দেয়ার জন্য হকারদের উচ্ছেদ করা হবে।

খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence