ঝিনাইদহ জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৭ PM
আটক বাবা-ছেলে

আটক বাবা-ছেলে © সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ভগ্নিপতি ও ভাগনের মারপিটে কেসমত আলী (৫৬) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ত্রিবেনী ইউনিয়নের বসন্তপুর জয়ন্তী নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কেসমত আলী ওই গ্রামের মৃত সিরাজ সর্দারের ছেলে।

আটক দুজন হলেন নবিছদ্দি ও তার ছেলে রফিকুল।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক কেসমত আলীর সঙ্গে কয়েক বছর ধরে তার ভগ্নিপতি নবিছদ্দির জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে নবিছদ্দি ও তার পরিবারের সদস্যরা কেসমত আলীকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিয়া তাহসিন জানান, কেসমত আলীকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। আঘাতজনিত কারণ বা স্ট্রোক—দুটির যেকোনো একটি কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এদিকে ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় উপজেলার বোয়ালিয়া গ্রাম থেকে অভিযুক্ত নবিছদ্দি ও তার ছেলে রফিকুলকে আটক করেছে পুলিশ।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে তাদের গ্রেপ্তার দেখানো হবে।

গোল্ডেন বুট, বল ও গ্লাভস জেতার দৌড়ে এগিয়ে যারা
  • ১৭ জুলাই ২০২৬
সাজিদ আব্দুল্লাহর প্রথম শাহাদাৎবার্ষিকীতে ইবি ছাত্রদলের দোয়…
  • ১৭ জুলাই ২০২৬
নেতাকর্মীদের ভারে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে গেলে…
  • ১৭ জুলাই ২০২৬
ফাইনালে ১১ রেকর্ডের হাতছানি মেসির সামনে
  • ১৭ জুলাই ২০২৬
শেষ মুহূর্তে বাতিল স্পেসএক্সের স্টারশিপ উৎক্ষেপণ
  • ১৭ জুলাই ২০২৬
আইইউবিতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মেজর চালু
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence