৩৬ হাজার কেন্দ্রে কত শতাংশ ভোট পড়ল, জানাল ইসি

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৮ PM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৯ PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশের ২৯৯টি আসনে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রথম সাড়ে ৬ ঘণ্টায়, অর্থাৎ সকাল ১২টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ। আজ বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। 

ইসি বলেন, ৩৬ হাজার কেন্দ্রে বেলা ২টা পর্যন্ত মোট ভোট কাস্ট হয়েছে ৪৭.৯১ শতাংশ বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও এ পর্যন্ত কোন কেন্দ্রের ভোট স্থগিত হয়নি ইসি।

এবারের নির্বাচনে খসড়া তালিকায় মোট ৪২ হাজার ৬১৮টি ভোটকেন্দ্র প্রস্তাব করা হয়। সেখানে বলা হয়, পুরুষ ভোটকক্ষ হবে ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি এবং মহিলা ভোটকক্ষ হবে ১ লাখ ২৯ হাজার ১০৭টি। সব মিলিয়ে মোট ভোটকক্ষ দাঁড়াবে ২ লাখ ৪৪ হাজার ৪৬টিতে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি এবং ভোটকক্ষের সংখ্যা ছিল ২ লাখ ৬১ হাজার ৪৭২টি। এবারের নির্বাচনে কেন্দ্রের সংখ্যা কিছুটা বেড়েছে, তবে ভোটকক্ষের সংখ্যা তুলনামূলকভাবে কমেছে।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬