ক্যাম্পাসে একটি ত্যাগের ঈদ

০১ জুন ২০১৯, ০৭:৫৮ PM

শূন্যতায় সুন্দর। প্রাণ চাঞ্চল্যকর কোন অঙ্গনের ছাত্রছাত্রীদের সমাগম কমে যাওয়ার সাথে কোন উৎসবের ঘনিয়ে আসার সম্পর্ক ব্যস্তানুপাতিক। উৎসবের দিনে তা বয়ে আনে এক ভিন্নরকমের আনন্দ। আজকে ঈদের দিনে অন্যান্য উৎসবের মতো ক্যাম্পাস ভরে উঠে না তরুণদের উদ্দাম প্রাণোচ্ছল পরিবেশে। রমজানের শেষ কয়দিন থেকেই বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী, প্রান্তিক, মুরাদ চত্বর, লাইব্রেরি ভবন, বটতলা, ক্যাফেটেরিয়া, টিএসএসসি কিংবা ফ্যাকাল্টিতে ছাত্রছাত্রীদের পদচারণা একেবারেই কমে যায়।

ক্যাম্পাসের এই নির্জন পরিবেশে সুউচ্চ শহীদ মিনারকে বিশ্ববিদ্যালয়ের একমাত্র অভিভাবক মনে হয়। দেখে যেন মনে হয় শহীদ মিনার সকলের ওপর অভিমান করে জেদী তরুণের মতো একাকী দাঁড়িয়ে থেকে ক্যাম্পাস পাহরা দেওয়ার ইজারা নিয়েছে। ঈদের দিনের এই উৎসবের পরিবেশে শহীদ মিনারকে সঙ্গ দেওয়ার জন্য অনেকেই আবার থেকে যায়। টিউশনি, সেমিস্টার ফাইনাল অথবা প্রতিশ্রুতিবদ্ধ কোন প্রেমিক যুগল ক্যাম্পাসে থাকতে বাধ্য হয় অথবা কেউ নিজের শখ পূরণ করে।

অনেকের কাছেই ক্যাম্পাসে ঈদ করাটা একটি শখ হলেও রাকিবের সেমিস্টার ফাইনাল ঈদের ছুটির পরেই শুরু হবে বলে তাকে এখানে থাকতে হচ্ছে। তার কাছে এটা কষ্টের হলেও সে ক্যাম্পাসের বন্ধুদের সাথে এবারের ঈদ আনন্দ উপভোগ করতে চাই। অন্যদিকে নাঈমের টিউশনির কারণে এবারের ঈদে বাড়ি যাওয়া হচ্ছে না বলে তার যথেষ্ট আফসোস হচ্ছে। এছাড়াও একশ্রেণির প্রেমিক যুগল ক্যাম্পাসের সুন্দর নির্জনতা উপভোগ করার জন্য ঈদে হলেই থেকে যাচ্ছে।

ঈদে সবচেয়ে হাহাকার অনুভূতি হয় হলে অবস্থানের সময়। সত্যিই ২৫ রমজানের পর থেকেই হলে ধীরেধীরে একটা ভুতুড়ে প্রভাব বিস্তার করতে থাকে। এর মাঝেই হলবাসিরা নিজে নিজেই রান্না-বান্না করে নিজেদের বাবুর্চি সত্ত্বার উৎকর্ষসাধন করে। এতকিছুর পরেও ঈদের দিন সকালে ক্যাম্পাসে এক অন্যরকম পরিবেশ বিরাজ করে। হলের বাসিন্দারা এদিন নতুন পোশাক পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানের নির্জনতা খুব সুন্দরভাবে অবলোকন করে নিজের পরিবারের কথা স্মরণ করে।

এ ব্যাপারে ইমাদ বলেন, ‘ক্যাম্পাসের চার বছরে আপনি যতকিছুই করেন এখানে ঈদ না করলে আপনি এর মর্মার্থ বুঝবেন না।’ একথা সত্যিই কঠিন বাস্তবতা যে দেশের মধ্যে অবস্থান করেও পরিবারের বাইরে ঈদ করার মধ্যে একটি মাহাত্ম্য রয়েছে। যা সকলেই উপভোগ করার সাহস দেখাই না। কিন্তু হলের ছাত্র-ছাত্রীদের এই কঠিন একাকীত্ব মেনে নিতে হয় ভবিষ্যৎ জীবন চলার পথ সহজ করার জন্য। কুরবানি দিতে হয় এমন কিছু ঈদ। ঈদ মানে আনন্দ হলেও ক্যাম্পাসে ঈদ করতে অনেক ত্যাগ স্বীকার করতে হয়।

পৃথিবীর সঙ্গে ৪০ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন থাকবেন নভোচারীরা
  • ০৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন শেষ ৩০…
  • ০৬ এপ্রিল ২০২৬
আজহারীর পর শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
  • ০৬ এপ্রিল ২০২৬
সংবিধানে যুক্ত হবে জিয়ার স্বাধীনতার ঘোষণা, সংসদে থাকছে উচ্চ…
  • ০৬ এপ্রিল ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২ ইসরায়েলি নিহত, নিখোঁজ ২
  • ০৬ এপ্রিল ২০২৬
অদ্ভুত স্কিনকেয়ারে আগ্রহ তরুণ প্রজন্মের, নিরাপদ নাকি ক্ষতি?
  • ০৬ এপ্রিল ২০২৬