এবার ধলা হুজুরকে আসন ছেড়ে যা বললেন জামায়াত প্রার্থী

২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ PM , আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ PM
মাওলানা সোহরাব হোসেন

মাওলানা সোহরাব হোসেন © সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনে ৮ দলীয় জোটের পক্ষ থেকে আল্লামা শাহ আকরাম আলীকে (ধলা হুজুর) এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। ইসলামী ঐক্যের স্বার্থে জোটের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও নগরকান্দা উপজেলা জামায়াতের আমির মাওলানা সোহরাব হোসেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন মাওলানা সোহরাব হোসেন।

পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ। ইসলামী ঐক্যের স্বার্থে ফরিদপুর-০২ আসনে জোটের পক্ষ থেকে আল্লামা শাহ আকরাম আলী হুজুরকে এমপি প্রার্থী ঘোষণা করায় আমি হুজুরকে পূর্ণ সমর্থন করে প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম।

তার এই ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। নেতাকর্মীরা বলছেন, ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য জোরদার করতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে ৮ দলীয় জোটের নেতারা জানিয়েছেন, ফরিদপুর-০২ আসনে জোট মনোনীত প্রার্থী আল্লামা শাহ আকরাম আলীর পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তারা আশা প্রকাশ করেন, এই ঐক্যের মাধ্যমে আসন্ন নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব হবে।

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, জামায়াত মনোনীত প্রার্থীর সরে দাঁড়ানো জোটের প্রার্থীর অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং নির্বাচনি মাঠে নতুন সমীকরণ তৈরি করবে।

স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9