এটিএম শামসুজ্জামানের চিকিৎসায় ১০ লাখ টাকা অনুদান প্রধানমন্ত্রীর

১৩ মে ২০১৯, ১১:৫০ AM

© সংগৃহীত

বর্ষীয়ান অভিনেতা এটিএম শামসুজ্জামানের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে রাজধানীর পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে এই অভিনেতার মেয়ে কোয়েলের হাতে চেকটি তুলে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এসময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, সংগীত শিল্পী রফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

গত ২৬ এপ্রিল রাত সাড়ে নয়টায় পেট ফাঁপা, বার বার বমি ও কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন এটিএম শামসুজ্জামান। ৩০ এপ্রিল তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

গত ৩ মে শুক্রবার সকালে তার লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়। রাখা হয় নিবিড় পর্যবেক্ষণে। কিন্তু আবারও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল সাংবাদিকদের জানিয়েছেন, আগের চেয়ে ভালো আছেন তার বাবা।

ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬