সাধারণ বগিতে বসে ময়মনসিংহ গেলেন মার্কিন রাষ্ট্রদূত

২৪ এপ্রিল ২০১৯, ০৫:১১ PM
ট্রেনে মার্কিন রাষ্ট্রদূত

ট্রেনে মার্কিন রাষ্ট্রদূত

মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার মঙ্গলবার ময়মনসিংহ সফর করেছেন। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়, অর্থনৈতিক সম্পৃক্ততা এবং আইন প্রয়োগ সংক্রান্ত সহযোগিতার বিষয় এগিয়ে নেয়া ছিল তার এ সফরের লক্ষ্য। সবকিছু ঠিকই ছিল; কিন্তু চোখ কপালে উঠে যায়, যখন জানা গেল, সাধারণ যাত্রীদের সঙ্গে তাদেরই পাশে বসে ভ্রমণ করছেন তিনি।

তথ্যমতে, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী লাল-সবুজ আন্তঃনগর তিস্তা ট্রেনে চেপে বসেন মিলার। কোনো স্লিপার কোচ, স্যালুন কোচ, বিশেষ কোচ কিংবা কেবিন নয়; তার সিট চিল ট্রেনের ১৩১৫ নং বগির তথা কোচ নং ‘চ’ এ সাধারণ যাত্রীদের সঙ্গে। 

যাত্রাপথে গফঁরগাও এবং ময়মনসিংহ স্টেশন পরিদর্শন করেন মিলার। এসময় তিনি প্লাটফর্মের অবস্থানরত সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং রেল ভ্রমণে সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। সাধারণ বগিতে চেপে ভ্রমণ করা মার্কিন রাষ্ট্রদূতের কিছু ছবি সোশ্যাল সাইটে গতকাল থেকেই ভাইরাল হয়ে গেছে।

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১২, আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬