চীন সফরের বিস্তারিত নিয়ে রাষ্ট্রপতি উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩২ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২১ AM
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধান

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধান © টিডিসি সম্পাদিত

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে এবং পরে রাষ্ট্রপতির সঙ্গে আলাদা আলাদাভাবে সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎকালে সেনাপ্রধান সম্প্রতি সম্পন্ন হওয়া তার চীন সফরের বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়।

এর আগে সরকারি সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গত ২১ আগস্ট চীনে যান এবং ২৮ আগস্ট রাতে দেশে ফেরেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সফরকালে তিনি চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইসহ চীনের শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়সহ জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) প্রত্যাবর্তনে সহায়তা নিয়ে আলোচনা হয়।

আইএসপিআর-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ আগস্ট সেনাবাহিনী প্রধান চীনের পিএলএ সদরদপ্তরে পৌঁছালে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরবর্তীতে তিনি জেনারেল চেন হুইর সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং সামরিক খাতে সহযোগিতা বৃদ্ধি বিষয়ে আলোচনা করেন।

এছাড়া বাংলাদেশের সামরিক শিল্পের উন্নয়নে চীনের সম্ভাব্য সহায়তা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

২৩ আগস্ট সেনাবাহিনী প্রধান চীনের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান নরিনকো গ্রুপের প্রেসিডেন্ট চেন ডেফাংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সফরের অংশ হিসেবে তিনি পিএলএর একাডেমি অব আর্মার্ড ফোর্সের বেইজিং ক্যাম্পাস, প্রশিক্ষণ সুবিধাদি ও বিভিন্ন সামরিক সরঞ্জাম উৎপাদন গবেষণাগার পরিদর্শন করেন।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9