রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৯ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ PM
রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান

রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান © সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সেনাপ্রধান প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে সাক্ষাৎ করেন। এরপর সেখান থেকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন তিনি।

এর আগে রবিবার সকালে প্রধান বিচারপতির সঙ্গেও সাক্ষাৎ করেন সেনাপ্রধান। এদিন দেশের প্রধান তিন রাজনৈতিক দল—বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ওই বৈঠকে তিনি জানান, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সোমবার (১ সেপ্টেম্বর) জানায়, মঙ্গলবার বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।

শাড়ি পরে একে-৪৭ থেকে গুলি ছুড়ে আলোচনায় সেই ‘লেডি সিংঘম’, ভি…
  • ২২ অক্টোবর ২০২৬
পদত্যাগের পর ইশরাককে ফোন বিরোধীদলীয় নেতাদের, কী বলেছিলেন তা…
  • ২২ অক্টোবর ২০২৬
কলেজে ভর্তির সুযোগ চান এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীরা, দিত…
  • ২২ অক্টোবর ২০২৬
সাজেকে গোলাগুলি
  • ২২ অক্টোবর ২০২৬
দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ বললেন ইউএনও, …
  • ২২ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা ও শিক্ষকের বাড়িতে ভাঙ…
  • ২২ অক্টোবর ২০২৬