১৩ বছর পর ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

২৩ আগস্ট ২০২৫, ০১:২৬ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৬:৫৬ PM
ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী © সংগৃহীত

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। শনিবার সকালে তিনি দুদিনের সরকারি সফরে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর এটি।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ সফরকে পাকিস্তান–বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। খবর দিয়েছে দ্য নিউজ।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, দুই দেশের দীর্ঘদিনের শীতল সম্পর্ক উষ্ণ করতে গত এপ্রিলেই ঢাকা সফর করেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালোচ। তার ধারাবাহিকতায় এবার আসছেন ইসহাক দার।

রবিবার সফরের দ্বিতীয় দিনে তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। শুরুতে একান্ত বৈঠক এবং পরে প্রতিনিধি পর্যায়ের আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। আলোচনায় ব্যবসা, বিনিয়োগ, সংযুক্তি, মানুষের চলাচল সহজকরণসহ দ্বিপক্ষীয় নানা ইস্যু গুরুত্ব পাবে।

বাংলাদেশ কূটনৈতিকভাবে পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও অভিন্ন স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সম্পর্ক এগিয়ে নিতে চাইলেও অমীমাংসিত বিষয়গুলো সমাধান ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব নয় বলে মনে করছেন কূটনীতিকরা।

এছাড়া রবিবার বিকেলে ইসহাক দার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবনে গিয়ে দেখা করবেন এবং জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, ২০১২ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ডি-৮ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাতে ঢাকায় এসেছিলেন। পরবর্তী সময়ে ২০২২ সালের জুলাইয়ে তিনি ডি-৮ মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে ঢাকায় আসার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই সফরটি হয়নি।

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9