নাশকতা পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

০৪ আগস্ট ২০২৫, ১১:৪৪ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ১০:৩২ PM
গ্রেপ্তার জিতু মিয়া

গ্রেপ্তার জিতু মিয়া © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর গুনিয়াউক ইউনিয়নের ইউ পি চেয়ারম্যান ও নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো: জিতু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৩ আগস্ট ) রাতে চিতনা গ্রাম থেকে পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা মো: জিতু মিয়া দীর্ঘদিন যাবত আওয়ামী লীগকে পূর্ণবাসনের চেষ্টা করে যাচ্ছে। গ্রেপ্তার হওয়ার আগে সে চিতনা বাজারের

যুবলীগ নেতা আব্দুল্লাহ এর দোকানে প্রায় সময় আওয়ামী লীগের স্থানীয় সমর্থকদেরকে নিয়ে আন্দোলন করার প্রস্তুতি নিচ্ছিল।  

আওয়ামী লীগ নেতা মো: জিতু মিয়ার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা সহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাস কে জানান জানান, তার বিরুদ্ধে বিস্ফোরক মামলা সহ একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে হিলারি ক্লিনটন পুরস্কার পেলেন ড. মুহাম্মদ ইউন…
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ধর্ষণের অভিযোগে রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্…
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ১০ ক্যাটাগরিতে কর্মকর্ত…
  • ১৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তদের পে স্কেলে লাগবে বাড়তি ১৩ হাজার ৩৯২ কোটি টাকা,…
  • ১৬ অক্টোবর ২০২৬
রোবটের ফুটবল থেকে স্বয়ংক্রিয় গাড়ি, খুদে বিজ্ঞানীদের উদ্ভাবন…
  • ১৬ অক্টোবর ২০২৬