আশুগঞ্জে রেলসেতুর পিলারে ধাক্কা লেগে ডুবে গেল পাথরবাহী বাল্কহেড

১৪ জুন ২০২৫, ০৪:০২ PM , আপডেট: ১৪ জুন ২০২৫, ০৮:৪৮ PM
ডুবে যাচ্ছে বাল্কহেড

ডুবে যাচ্ছে বাল্কহেড © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে রেলসেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে একটি পাথরবোঝাই বাল্কহেড ডুবে গেছে। আজ শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে আশুগঞ্জ উপজেলার জিল্লুর রহমান দ্বিতীয় ভৈরব রেলসেতুর ২ নম্বর পিলারে বাল্কহেডটি ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভৈরব নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. রাশেদুজ্জামান জানান, সিলেট থেকে ছেড়ে আসা সিলেকশন পাথরবোঝাই বাল্কহেডটি ঢাকার দিকে যাচ্ছিল। আশুগঞ্জ অংশে পৌঁছালে সেটি রেলসেতুর পিলারের সঙ্গে সজোরে ধাক্কা খায় এবং মুহূর্তের মধ্যে ডুবে যায়।

তিনি আরও জানান, বাল্কহেডে থাকা সব নাবিক নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। বাল্কহেডটি উদ্ধারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী দল ঘটনাস্থলে রওনা হয়েছে।

স্থানীয় প্রশাসন ও নৌ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার কারণে সেতুর পিলারে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬