দীপু মনি লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন

২৪ মার্চ ২০১৯, ০৫:১০ PM
নির্বাচনী কেন্দ্রে ভোট লাইনে দাড়িয়ে ভোট দিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

নির্বাচনী কেন্দ্রে ভোট লাইনে দাড়িয়ে ভোট দিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। © সংগৃহীত

চাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে নিজ নির্বাচনী কেন্দ্রে ভোট লাইনে দাড়িয়ে ভোট দিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার সকাল সাড়ে ৯টায় দিকে তিনি সদর উপজেলার রামপুর সদর ইউনিয়নের ৪১নং রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন।

উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে চাঁদপুর জেলার ৭ উপজেলায় সকাল ৮টা থেকে ভোট শুরু হয়। এরমধ্যে কোনো কোনো কেন্দ্রে ভোটারের উপস্থিতি থাকলেও বেশির ভাগ কেন্দ্র ছিল ভোটার শূন্য। তবে ভোটার উপস্থিতি কম হলেও প্রত্যেকটি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরধার ছিল।

এরমধ্যে ৭টি উপজেলায় মোট ৬২জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) ২৪জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৫জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাকি, উপজেলা নির্বাচনে মতলব উত্তর থেকে চেয়ারম্যান পদে এম এ কুদ্দুস, দক্ষিণে চেয়ারম্যান পদে এইচএম গিয়াসউদ্দিন ও হাজীগঞ্জে চেয়ারম্যান পদে গাজী মাইনুদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় এ ৩ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না।

তবে, এছাড়া চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, কচুয়া ও শাহরাস্তি উপজেলায় চেয়ারম্যান পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চাঁদপুরের সাত উপজেলায় মোট ভোটার ১৭ লাখ ২৬ হাজার ৩৩৪ জন। মোট ৬৪৯টি ভোট কেন্দ্র রয়েছে।

ট্যাগ: ভোট
ইরান যুদ্ধ যেভাবে ভারতের কনডম শিল্পে আঘাত হানল
  • ০৪ এপ্রিল ২০২৬
সংসদ সচিবালয় কমিশন গঠন, প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতাসহ আছে…
  • ০৪ এপ্রিল ২০২৬
রবিবার থেকে নতুন সময়সূচিতে অফিস
  • ০৪ এপ্রিল ২০২৬
জিমেইলের নাম পরিবর্তনের সুযোগ দিল গুগল, জেনে নিন নিয়ম
  • ০৪ এপ্রিল ২০২৬
পবিপ্রবিতে একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিল শিক্ষার্থীরা,…
  • ০৪ এপ্রিল ২০২৬
এক দশকের গবেষণায় নতুন জাতের ধান উদ্ভাবন বাংলাদেশি বিজ্ঞানীদ…
  • ০৪ এপ্রিল ২০২৬