ধর্ষণের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছি: স্বরাষ্ট্র উপদেষ্টা

০৯ মার্চ ২০২৫, ১১:২২ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৮ PM
সিএমএইচে গিয়ে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির খোঁজখবর নিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

সিএমএইচে গিয়ে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির খোঁজখবর নিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী © সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছি। সেই সঙ্গে এ পর্যন্ত নারীর প্রতি যত সহিংসতা হয়েছে, সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্নপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের জন্যও বলেছি।

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে আজ রোববার (৯ মার্চ) সকালে ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
 
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় মাগুরা সদর থানায় চারজনকে আসামি করে মামলা হয়েছে। তাদের গ্রেপ্তারও করা হয়েছে। দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায় এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে।

তিনি জানান, সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণ ও সহিংসতার ঘটনায় জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা হবে।’

আরও পড়ুন: ধর্ষণের বিচারের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে হলে ফিরলেন ঢাবি ছাত্রীরা

মো. জাহাঙ্গীর আলম বলেন, নারীদের ঘরে-বাইরে নিরাপদে দায়িত্ব পালন করতে হবে। যারা তাদের বাধা দিতে আসবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে এবং আমাদের পারিবারিক, সামাজিক ও নৈতিক মূল্যবোধ শক্তিশালী করতে হবে।

এদিকে ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে সরকার আরও কঠোর পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেছে সাধারণ জনগণ, বিশেষত শিশুদের প্রতি সহিংসতা এবং নির্যাতনের ঘটনা প্রতিরোধের জন্য।

ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬
তিন মাদ্রাসা সুপারকে শোকজ
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্জেন্টিনা কেন সব সময় দুর্বল দলের সঙ্গে খেলে, যা বললেন স্ক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী নুরুল হক নুর অসুস্থ
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকার যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণে গতি বাড়া…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রেমিককে সঙ্গে নিয়ে কলেজের সহপাঠীকে খুন, মৃত্যুদণ্ডের মঞ্চ…
  • ০৪ অক্টোবর ২০২৬