গুলশানে এইচ টি ইমামের ছেলের বাসায় তল্লাশি

০৫ মার্চ ২০২৫, ০৭:২৮ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫০ PM
তল্লাশি করছে ছাত্র-জনতা

তল্লাশি করছে ছাত্র-জনতা © সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে ও সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তানভীর ইমামের বাসায় তল্লাশি চালিয়েছে বিপ্লবী ছাত্র-জনতা। 

মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে গুলশান-২ এর ৮১ নম্বর সড়কের ওই বাড়িতে তল্লাশি চালায় তারা।

জানা গেছে, বিপুল পরিমাণ অবৈধ টাকা লুকিয়ে রাখার তথ্য পেয়ে বাড়িটি ঘেরাও করে ছাত্র-জনতা। খবর পেয়ে গুলশান থানা পুলিশের একটি দল সেখানে যায়। তবে রাত ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই বাসা থেকে কাউকে আটক বা টাকা জব্দের খবর পাওয়া যায়নি।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. শামিম বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।  

ছাত্র-জনতার প্রতিনিধি দলের সমন্বয়ক পরিচয় দেওয়া রাজিব সরদার বলেন, আমাদের কাছে তথ্য আছে এই বাসায় অস্ত্র, মাদক ও কালোটাকাসহ জুলাই গণহত্যার আসামিরা লুকিয়ে আছেন। আমরা তল্লাশি চালিয়েছি। পুলিশ ও সেনাবাহিনী এসেছে। সেনাবাহিনী দোতলায় তল্লাশি চালালে আসামিদের পাওয়া যাবে। 

ট্যাগ: রাজধানী
নেত্রকোনায় বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি
  • ০৪ এপ্রিল ২০২৬
এপ্রোন নয়, সাদা কাফনে বাড়ির পথে শেষ যাত্রা নওশিনের
  • ০৪ এপ্রিল ২০২৬
চরমোনাই মাহফিলে আসিফ-সারজিস, কৌতূহল
  • ০৪ এপ্রিল ২০২৬
ল্যাপটপ ঠিক করাতে বের হয়ে নিখোঁজ আনন্দমোহন কলেজ শিক্ষার্থী …
  • ০৪ এপ্রিল ২০২৬
ড. ইউনূসসহ সকল উপদেষ্টাকে রাজপথে নামার আহ্বান নাহিদের
  • ০৪ এপ্রিল ২০২৬
আইসিএমএবি যেভাবে দেশের হিসাববিজ্ঞান শিক্ষার নতুন ভবিষ্যৎ তৈ…
  • ০৪ এপ্রিল ২০২৬