স্কুলের গাছ কেটে নেওয়ার অভিযোগ বিএনপি সভাপতির বিরুদ্ধে

০৩ মার্চ ২০২৫, ০৫:২৪ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৬ PM
স্কুলের গাছ কাটছেন শ্রমিকরা

স্কুলের গাছ কাটছেন শ্রমিকরা © টিডিসি ফটো

হবিগঞ্জের বাহুবল উপজেলায় নিলামের দরপত্র দাখিলের আগেই স্কুল প্রাঙ্গণ থেকে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস আহমেদ তুষারের বিরুদ্ধে। উপজেলার খাগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে।  

সংশ্লিষ্টরা জানান, বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের খাগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্নানঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ হতে যাচ্ছে। এ কারণে বিদ্যালয় দুটির আঙ্গিনায় থাকা যথাক্রমে ৮টি ও ১৫টি গাছ নিলামে বিক্রির উদ্যোগ নেয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়।  

এ লক্ষ্যে উক্ত কার্যালয়ের নিলাম দরপত্র বিজ্ঞপ্তি গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় একটি প্রকাশিত হয়। দরপত্রের সূচি অনুযায়ী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি শিডিউল বিক্রি হয়েছে। উক্ত সিডিউলে ২ মার্চ সকাল ৯টা হতে বেলা ১টা পর্যন্ত দাখিল করা যাবে। 

আরো পড়ুন: জানুয়ারি মাসের বেতন নিয়ে সবশেষ যা জানাল মাউশি

ঐদিন দুপুর ২টায় দরপত্র বাক্স খোলার সময় নির্ধারণ আছে। এ প্রক্রিয়া চলমান থাকাবস্থাই ২৭ ও ২৮ ফেব্রুয়ারি গাছ কাটা শ্রমিক নিযুক্ত করে বিশিষ্ট ঠিকাদার ও উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার অবৈধভাবে গাছগুলো কেটে নিতে শুরু করে।  

সরজমিনে দেখা যায়, স্কুল প্রাঙ্গণ থেকে কাটা গাছগুলো শ্রমিকরা টুকরো টুকরো করে অন্যত্র নিয়ে যাচ্ছেন। ওই সময় শ্রমিকদের তদারকির দায়িত্বে থাকা আল-আমিন নামে ঠিকাদার ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারের এক কর্মচারী জানান, তুষার চাচার এ গাছগুলো কাটিয়ে নিচ্ছেন।

উপজেলা প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গাছ কাটার কোন অনুমতি কাউকে দেয়া হয়নি। কেউ কেটে থাকলে তা অবৈধ। 

এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলী বলেন, ‘গাছগুলো নিলামে বিক্রির উদ্দেশ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। যার প্রক্রিয়া চলমান আছে। এ অবস্থায় কেউ গাছ কেটে থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence