রোজা রেখে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা যাবে?

০২ মার্চ ২০২৫, ১০:৩৯ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১১ PM
ব্রাশ

ব্রাশ © সংগৃহীত

রোজা রেখে টুথপেস্ট বা মাজন ব্যবহার করা মাকরুহ। কারণ এতে স্বাদ রয়েছে। রোজা রেখে যে কোনো জিনিসের স্বাদ গ্রহণ করা মাকরুহ। তবে মিসওয়াক ব্যবহার করতে পারবেন, এতে রোজার কোনো ক্ষতি হবে না।

এর একটি সুন্দর সমাধান আছে। আপনি সেহরির পর টুথপেস্ট দিয়ে ব্রাশ করে নিতে পারেন। তাহলে আর কোনো শঙ্কা থাকলো না।  সেহরির সময় আপনি ব্রাশ করলে রোজা রাখলে দিনে আর ব্রাশ করতে হবে না। 

রোজার সময় দাত পরিষ্কারের জন্য মিসওয়াক ব্যবহার করা উত্তম সমাধান। রাসুল (স.) এর সুন্নত এটা। এতে সওয়াবও পাওয়া যাবে।

প্রিয় নবীজী রোজা অবস্থায় মিসওয়াক ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন আজ থেকে ১৪০০ বছর আগে। এর সবচেয়ে বড় সুবিধা হল রোজা অবস্থায়ই দাঁত পরিষ্কার ও মুখের দূর্গন্ধ দূর করতে এর ব্যবহার করতে পারবেন।

তাছাড়া যুগ যুগ ধরে দাঁতের সুরক্ষায় মিসওয়াক একটি বিজ্ঞানসম্মত ও অত্যন্ত কার্যকরী পদ্ধতি হিসেবে প্রচলিত হয়ে আসছে। 

তথ্যসূত্র: আল বাহরুর রায়েক, খণ্ড-২, পৃষ্ঠা-২৭৯, ফতোয়ায়ে আলমগিরি, খণ্ড-১, পৃষ্ঠা-১৯৯, কিতাবুল ফাতাওয়া, খণ্ড-৩,পৃষ্ঠা-৪০১

পুরান ঢাকায় মেসিদের খেলা দেখতে যাওয়ার সময় প্রাণ গেল বিশ্ববি…
  • ২৩ জুন ২০২৬
শূন্যপাস শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক …
  • ২৩ জুন ২০২৬
‘চিল কখনো কাকের পেছনে লাগে না, কাক চিলের পিছে লাগে’
  • ২৩ জুন ২০২৬
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন রাবির ব্রাজিল সমর্থক
  • ২৩ জুন ২০২৬
পবিত্র আশুরায় তাজিয়া মিছিল ঘিরে হামলার শঙ্কা নেই: ডিএমপি …
  • ২৩ জুন ২০২৬
আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার
  • ২৩ জুন ২০২৬