রাজনীতির আগেও আমার পরিচয়, আমি একজন মুসলমান: হাসনাত

০১ মার্চ ২০২৫, ১২:০৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
হাসনাত আবদুল্লাহ

হাসনাত আবদুল্লাহ © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘রাজনীতির আগেও আমার পরিচয়, আমি একজন মুসলমান। আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাবো।’ শনিবার (১ মার্চ) দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি এ কথা বলেন।

এর আগে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এনসিপির কমিটি ঘোষণার পরে যুগ্ম সদস্য সচিব মুনতাসির রহমানের এলজিবিটিকিউ সমর্থনের বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

আরও পড়ুন: ‘এনসিপিতে এলজিবিটিকিউর কাউকে পদ দেওয়া হয়নি, চূড়ান্ত তালিকা আজই’

ধারণা করা হচ্ছে মুনতাসিরের এলজিবিটিকিউ ইস্যুুতে হাসনাত আব্দুল্লাহ এমন পোস্ট করেছেন।

পোস্টে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনও করবো না। স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনও জায়গা পাবে না।’

এনসিপির মুখ্য সংগঠক বলেন, ‘যা হয়েছে, সেটা ছিলো একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন, এবং ‘যদি’, ‘কিন্তু’, ‘অথবা’ ব্যাতিত আমরা আমাদের ভুল সংশোধন করে নিবো।’

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬