জাতীয় নাগরিক পার্টির শীর্ষ পদে আরও চারজন

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৯ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৫৩ PM
সামান্তা শারমিন, আরিফুল ইসলাম ও তাসনীম জারা

সামান্তা শারমিন, আরিফুল ইসলাম ও তাসনীম জারা © সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)। জুমার নামাজের পর সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে জমায়েতের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত এনসিপির আত্মপ্রকাশ ঘটবে।

নতুন করে জন্ম নেওয়া এই রাজনৈতিক দলে গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত ছয় শীর্ষ নেতৃত্বের নাম জানা গিয়েছিল। এবার শীর্ষ ১০ জনের মধ্যে বাকি চারজনের নাম জানা গেছে।

নতুন চারজন হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে তাসনীম জারা ও নাহিদা সারওয়ার নিবা।

আত্মপ্রকাশ করতে যাওয়া এ দলের শীর্ষ জনের মধ্যে ইতোপূর্বে যাদের নাম জানা গিয়েছিল, তারা হলেন আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আখতার হোসেন, প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীকে, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম জানান, আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, শহীদ পরিবার, দেশি-বিদেশি কূটনৈতিক, প্রবাসী বাংলাদেশি, ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে অভ্যুত্থানের সঙ্গে জড়িত সবাই উপস্থিত থাকবেন।

এর আগে নতুন দলের দায়িত্ব গ্রহণ করতে অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম।

এদিকে বুধবার (২৬ ফেব্রুয়ারি) জুলাই-আগস্ট আন্দোলনে ভূমিকা রাখা সাবেক সমন্বয়কদের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। এই সংগঠনের আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার ও সদস্য সচিব হন জাহিদ আহসান।

গাজীপুরে ট্রাকের ধাক্কায় পোশাক কারখানার কর্মকর্তা নিহত
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অ…
  • ০৭ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ নেবে আকিজ গ্রুপ, সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যম…
  • ০৭ এপ্রিল ২০২৬
২০তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, যা জানা যাচ্ছে
  • ০৭ এপ্রিল ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের সুখবর দিলেন এনটিআরসিএ চেয়ার…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সপ্তম বাংলাদেশ ইকোনমিকস সামিট শুরু
  • ০৭ এপ্রিল ২০২৬
close