আজহারীর মাহফিল শনিবার, সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ সড়কে তীব্র যানজট

২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০০ PM

© টিডিসি সম্পাদিত

তাফসিরুল কুরআন মাহফিলে যোগ দিতে শনিবার চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। মাহফিলকে ঘিরে জেলাজুড়ে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। ১০ থেকে ১২ লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা আয়োজকদের। ইতোমধ্যেই মাহফিল মাঠে অনেক লোক সমাগমও ঘটেছে। এ ছাড়া অনেকে পথে রয়েছেন। এ অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছে জোহর নামাজ শেষে বয়ান পেশ করার কথা রয়েছে মিজানুর রহমান আজহারীর।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে ট্রাক, মাহিন্দ্র, অটোরিকশা, মোটরসাইকেলের চলাচলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে প্রায় সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে প্রায় সাড়ে তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয় এবং সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা ট্রাক ও যানবাহনগুলো ধীর গতিতে চলছে। এ অবস্থায় মাহফিল কমিটির সেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করতে হিমশিম খাচ্ছেন।

মাহফিল কমিটির সেচ্ছাসেবক ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি সিবগাতুল্লাহ বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জে আজাহারীর মাহফিল উপলক্ষে অনেক লোকসমাগম হচ্ছে। এই কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা যানজট নিয়ন্ত্রণে চেষ্টা করছি এবং পথচারী ও মানুষকে বুঝাচ্ছি।’

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সদর ট্রাফিক শাখা (টিআই-১) মো. আজিজ ফেরদৌস বলেন, যানজট নিরসনে আমাদের পুলিশ সদস্যরা কাজ করছেন। অনেক দূরদূরান্ত থেকে লোকজন আসায় একটু যানজট সৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দরের গাড়িগুলো কানসাট-গোমস্তাপুর হয়ে যাবে। এ ছাড়া যানজট নিরসনে আমরা আরও পদক্ষেপ নিচ্ছি।

প্রসঙ্গত, জাবালুন নূর ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ এই ঐতিহাসিক মাহফিলের আয়োজন করছে। এ মাহফিলে সভাপতিত্ব করবেন জাবালুন নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।

অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিশোরীকে আটকে রেখে ৪ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই
  • ০৫ অক্টোবর ২০২৬
ভোল পাল্টে বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার মনোনয়ন পেলেন অভিনেত…
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি ছাত্রের ৮ তলা থেকে লাফের নেপথ্যে ‘প্রেম’, টিনশেডে বাঁচ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢামেকে বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংব…
  • ০৫ অক্টোবর ২০২৬