রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহবানের প্রতিবাদ সমতা পার্টির

২০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩০ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৪ PM
রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন © সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিনকে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার আহবান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সমতা পার্টি। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সংগঠনটির আহবায়ক হানিফ বাংলাদেশি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক রাষ্ট্রের অভিভাবক মহামান্য রাষ্ট্রপতি। বর্তমান রাষ্ট্রপতি বাংলাদেশের সংসদ কর্তৃক নির্বাচিত বৈধ রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি যেমন রাষ্ট্রের অভিভাবক তেমনি এই পদটি অলংকার সরূপ। এই পদকে অপমান করা মানে রাষ্ট্রকে অবমাননা করা।

আরো বলা হয়েছে, রাষ্ট্রপতিকে নিয়ে যারা ষড়যন্ত্র করছেন মূলত তারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। দেশকে নিয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ সমতা পার্টি সব সময় সজাগ থাকবে।

জুলাই আন্দোলনে হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে অসংখ্য ছাত্র জনতা নিহত হয়েছে, আহত হয়েছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় হয়েছে। যারা ছাত্র জনতা হত্যার সাথে জড়িত তাদের দেশের প্রচলিত আইনের মাধ্যমে শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি। 

এর আগে, জুলাই অভ্যুত্থানে ‘গণহত্যা চলাকালে নীরবতা’ পালন করার অভিযোগ তুলে রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিনকে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে চলমান অবস্থান কর্মসূচি থেকে এ আহ্বান জানান সংগঠনটির আহ্বায়ক আবদুল ওয়াহেদ।

আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী: প্রেস সচিব
  • ১৯ মার্চ ২০২৬
পথশিশুদের মাঝে চবি ছাত্রদল নেতার ঈদ উপহার বিতরণ
  • ১৯ মার্চ ২০২৬
ঈদুল ফিতর নিয়ে রাবিপ্রবি শিক্ষার্থীদের ভাবনা
  • ১৯ মার্চ ২০২৬
টেরিবাজারে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ গেল ২ জন…
  • ১৯ মার্চ ২০২৬
নিষেধাজ্ঞা সত্ত্বেও জাককানইবির দুই বিভাগে শিক্ষক নিয়োগ
  • ১৯ মার্চ ২০২৬
বিএমইউতে ইমার্জেন্সি মেডিসিনে কোর্স শুরু ২৮ মার্চ, বৃত্তি দ…
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence