আগামী পাঁচদিন ঢাকাসহ চার বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৯ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১২ PM
আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তর © সংগৃহীত

আগামী পাঁচদিন রাজধানী ঢাকাসহ দেশের চারটি বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে আকাশ আংশিক মেঘলা থাকবে। ভোরের দিকে সারাদেশে হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা পড়তে পারে। একইসঙ্গে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, তবে সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোরে দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এদিন রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে সারাদেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এসময় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এছাড়াও, আবহাওয়া পরিস্থিতির পরিবর্তনের জন্য পরবর্তী আপডেটের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close