নারী সমন্বয়ক ইভটিজিংয়ের শিকার, ভিডিও ভাইরাল

১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২২ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪১ PM
ফাতেমা রহমান বীথি

ফাতেমা রহমান বীথি © সংগৃহীত

টাঙ্গাইলে ইভটিজিংয়ের শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ফাতেমা রহমান বীথি। এসময় বীথির সঙ্গে তার দুই বোন ছিলেন। এ সম্পর্কিত একটি ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া ফুডজোনের সামনে চার যুবক এ ঘটনা ঘটান। এসময় ইভটিজিংয়ের প্রতিবাদ করলে তাদের সঙ্গে খারাপ আচরণ করেন তারা। এদের মধ্যে অমিয় ও মুন্নার নাম জানা গেলেও অন্য দুইজনের নাম পরিচয় জানা যায়নি।

সিসিটিভির ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেলের ওপর বসা দুই যুবক সমন্বয়ক বীথির সঙ্গে তর্কাতর্কি করছেন। এসময় স্থানীয়রা এগিয়ে এলে তারা মোটরসাইকেল নিয়ে চলে যান।

ফাতেমা রহমান বীথি বলেন, টাঙ্গাইল প্রেসক্লাব থেকে ওই ইভটিজাররা অনুসরণ করছিল। পরে সেখান থেকে ভিক্টোরিয়া ফুডজোনে আসার পর তারা টিজ করে। এসময় তারা বিভিন্ন মন্তব্য করে। প্রতিবাদ করলে তারা খারাপ আচরণ করে। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

তিনি বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেছে। ইভটিজারদের শাস্তির দাবি করেন সমন্বয়ক ফাতেমা রহমান বীথি।

‘তারা তাদের ভাসুরের নাম মুখে নিতে চায় না’: শাহ পরান
  • ০৫ অক্টোবর ২০২৬
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবারের মতো বহিষ্কার সহ-সভাপতি আহসান, হাসিবের হ্যাট্রিক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিসিএসের প্রজ্ঞাপন জারি
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬