ময়মনসিংহে আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদসহ গ্রেপ্তার ২

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
হাসান মাহমুদ ও আবু হানিফ

হাসান মাহমুদ ও আবু হানিফ © সংগৃহীত

ময়মনসিংহে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ জুয়েল (৪৮) এবং ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা মো. আবু হানিফ (৫০)।  

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নান্দাইল পৌর সদরের নিজ বাসা থেকে হাসান মাহমুদ জুয়েলকে এবং বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহ শহরের বাউন্ডারি রোডের নিজ বাসা থেকে আবু হানিফকে গ্রেপ্তার করা হয়।  

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ জানান, উপজেলা মহিলা দলের সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম রিপার স্বামী মো. রফিকুল ইসলাম ভূঁইয়াকে কুপিয়ে জখম করার মামলায় প্রধান আসামি হিসেবে হাসান মাহমুদ জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একাধিক মামলারও পলাতক আসামি ছিলেন।  

ঈশ্বরগঞ্জ থানার ওসি উবায়দুর রহমান জানান, মো. আবু হানিফকে ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেছে।  

গ্রেপ্তার দুই নেতাকে আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‘তারা তাদের ভাসুরের নাম মুখে নিতে চায় না’: শাহ পরান
  • ০৫ অক্টোবর ২০২৬
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবারের মতো বহিষ্কার সহ-সভাপতি আহসান, হাসিবের হ্যাট্রিক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিসিএসের প্রজ্ঞাপন জারি
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬