রাজবাড়ীতে দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদকের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন © টিডিসি ফটো

রাজবাড়ীতে স্থানীয় দৈনিক মাতৃকণ্ঠ-এর সম্পাদক খন্দকার আব্দুল মতিনের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সামনে সংগঠনটির জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।  

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, খন্দকার আব্দুল মতিন দীর্ঘদিন ধরে পক্ষপাতমূলক সাংবাদিকতা করে আসছিলেন। তারা তাকে ‘ফ্যাসিবাদের দালাল’ আখ্যা দিয়ে বলেন, গত ১৬ বছর তিনি জনগণের চোখে সত্যকে আড়াল করে সরকারের পক্ষে দালালি করেছেন। বক্তাদের মতে, সাংবাদিকতা হতে হবে নিরপেক্ষ ও ন্যায়ের পক্ষে, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মুখপত্র হিসেবে নয়।  

বক্তারা আরও বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকারপন্থী পক্ষপাতদুষ্ট সাংবাদিকতার অবসান ঘটাতে হবে। তারা খন্দকার আব্দুল মতিনকে রাজবাড়ীতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন এবং তার সাংবাদিকতার লাইসেন্স বাতিলের দাবি জানান। পাশাপাশি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।  

মানববন্ধনে বক্তব্য রাখেন হাছিবুল ইসলাম, মীর মাহমুদ সুজন, মিরাজুল মাজিদ তুর্যসহ আরও অনেকে।

‘তারা তাদের ভাসুরের নাম মুখে নিতে চায় না’: শাহ পরান
  • ০৫ অক্টোবর ২০২৬
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবারের মতো বহিষ্কার সহ-সভাপতি আহসান, হাসিবের হ্যাট্রিক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিসিএসের প্রজ্ঞাপন জারি
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬