ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক শনিবার

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
ঐকমত্য কমিশনের সদস্যবৃন্দ

ঐকমত্য কমিশনের সদস্যবৃন্দ © সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করবে বিএনপি। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

শুক্রবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার বিকেল ৩টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেবে বিএনপি।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটা প্রতিনিধি দল অংশ নেবে বলে জানান শায়রুল।

জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত ৬টি সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আগামীকাল (শনিবার) বৈঠকে আলোচনা হবে। ইতোমধ্যে সংস্কার কমিশনের দেওয়া রিপোর্টগুলো অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, দলটির পক্ষ থেকে ইতোমধ্যে বিভিন্ন সংস্কার কমিশনের কাছে দলীয় প্রস্তাবগুলো হস্তান্তর করা হয়েছে। এখন বিএনপির আলোচনা হবে দলের পক্ষে থেকে সংস্কার কমিশনের দেওয়া রিপোর্টের ওপর ভিত্তি করে।

ট্যাগ: জাতীয়
কন্টেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর
  • ২১ এপ্রিল ২০২৬
৭ ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্…
  • ২১ এপ্রিল ২০২৬
পাবনায় ৩ লক্ষাধিক শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে: সিভিল…
  • ২১ এপ্রিল ২০২৬
উচ্চশিক্ষার জন্য মেক্সিকোতে গিয়েছিলেন মুহিব,ইউক্রেনের ড্রোন…
  • ২১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক ন…
  • ২১ এপ্রিল ২০২৬
শেরপুরে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
  • ২১ এপ্রিল ২০২৬