ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে নিহত ১

১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৩ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM

© সংগৃহীত

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে মোশারফ হোসেন (৪২) নামে একজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে হরিণাকুন্ডুর হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। হরিণাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

মোশারফ হোসেন ওই এলাকার খবির মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন মহুরি ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে ওয়াজ মাহফিলের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দু-গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আজ সকালে মোশাররফ নিজ বাগানে কলা কাটতে যান। সে সময় সাইদ হোসেন গ্রুপের সমর্থক সাইদ, মোস্তাক, অন্তরসহ ১০-১২ জন হানেফ মন্ডলের সমর্থক মোশারফের ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়েন।

সেখানে বিভিন্ন দেশীয় অস্ত্রের আঘাতে মোশাররফ মারা যান। এর আগে মোশাররফের ডাক-চিৎকারে হানেফ, নাছির, রবিন, খালেকসহ অন্যান্যরা ছুটে আসলে তারাসহ উভয় পক্ষের ৬ জন আহত হন।

আরো পড়ুন: ১০ হাজার কোটির বিশ্ববিদ্যালয় এখন ৮৩৯ কোটি

হরিণাকুন্ড থানার ওসি এম এ আব্দুর রউফ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনও এ বিষয়ে কোনো মামলা বা আটকের ঘটনা ঘটেনি। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সে কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close